1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:১৩|

যুক্তরাষ্ট্রের অধীনস্থ নই আমরা: ইসরায়েলি মন্ত্রী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাদের দেশ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অধীনস্থ নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তাই নিজেদের নিরাপত্তার স্বার্থবিরোধী কোনো সমঝোতা বা চুক্তি তাদের জন্য গ্রহণযোগ্য নয়।

বেন-গভিরের দাবি, হিজবুল্লাহর সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরায়েল কোনো ধরনের আপসে যাবে না। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী যে এলাকাগুলোকে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামোমুক্ত করেছে, সেখান থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, উত্তরাঞ্চলের বসতিগুলোর নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে এমন পরিস্থিতিতে তারা ফিরে যাবে না এবং ইসরায়েলের দিকে হামলা চালানো হলে তার জবাব দিতেও দ্বিধা করবে না।

অন্যদিকে, ইরানকে ঘিরে নীতিগত মতপার্থক্যের কারণে ট্রাম্প প্রশাসন ছেড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

এক্সে দেওয়া এক পোস্টে কেন্ট মন্তব্য করেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিত করা হলে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আরও বাড়তে পারে।

তার অভিযোগ, অতীতেও বিভিন্ন সময়ে ইসরায়েল এমন সমঝোতা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে এবং যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

হিজবুল্লাহইসরায়েল

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com