1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:১০|

বিদায়ের চিন্তা করার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের: ড. দেবপ্রিয়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

বর্তমান সরকার যে সব কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কি না এই বিষয় অনিশ্চয়তা রযেছে, তাছাড়া অন্তর্বর্তী সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (বুধবার) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ইতিহাস বলে দুর্বল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা ও স্বাধীন নির্বাচন কমিশন না থাকার কারণে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এসেছে।

তিনি বলেন, যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায়, তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। এবং যখনই রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে তখনই একটি জরুরি অবস্থার প্রয়োজন পড়ে।

ইতিহাস বলে রাষ্ট্রব্যবস্থার এই রকম ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয় এরশাদ সাহেবের শেষের দিকে, আমরা ‘৯০-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তা কাছে থেকে দেখেছি।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করছে এই সরকার। নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মনে করেন তিনি।

বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তা সময়োপযোগী নয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com