1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| রাত ১০:১৭|

ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্দো লেওয়ানডস্কির মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এমন পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ধরনের পদক্ষেপ নেওয়াকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছেন লুলা দ্য সিলভা।

মঙ্গলবার (২৬ আগস্ট) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে বিচার শুরুর পর সিলভা নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটন ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিলের এই শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী ব্রাসিলিয়ায় মন্ত্রিসভার বৈঠকে লুলা বলেছেন, ‘আমার সহকর্মী লেওয়ানডস্কির ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে। আমি এবং আমার সরকার লেওয়ানডস্কির প্রতি সংহতি প্রকাশ করছি। ’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রাজিলের ডজনখানেক আমদানিপণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং বলসোনারোর বিচার কার্যক্রম পরিচালনাকারী বিচারককে নিষেধাজ্ঞার আওতায় এনেছেন।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালীন বলসোনারোকে ‘ট্রপিকসের ট্রাম্প’ নামে ডাকতো।

দেশটিতে বর্তমানে তার বিচার চলছে। ক্ষমতায় আঁকড়ে থাকার ষড়যন্ত্রের অভিযোগে চলা মামলায় দোষী সাব্যস্ত হলে বলসোনারোর সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
বলসোনারো অভিযোগ অস্বীকার করে বলেছেন, ব্রাজিলিয়ান বিচারবিভাগ এবং লুলা সরকারের যৌথ উদ্যোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার হচ্ছে। যাতে তাকে ২০২৬ সালের নির্বাচনে প্রত্যাবর্তন থেকে বিরত রাখা যায়। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় আছেন এবং আগামী মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com