1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৩০|

লিবিয়ায় আটক ১৫০ বাংলাদেশি ফিরছেন দেশে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক//

লিবিয়ায় আটক ১৫০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (২৮ মে) তাদের বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বুধবার (২৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক ১৫০ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এই বাংলাদেশি নাগরিকদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

লিবিয়া থেকে ফেরা ১৫০ জনের বেশির ভাগই সেখানে যান সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে। তাদের প্ররোচনা দেন মানবপাচারকারীরা। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যান।

আইওএমের পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ছয় হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টোরে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা এক সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com