1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৪৬|

হত্যার পর ৩ টুকরো করে বালুচাপা, ব্যাবসায়ীকে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক//

রাজধানীর সবুজবাগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর মরদেহ তিন টুকরো করে বালুর নিচে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. আজাহার নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।

এদিন বেলা ১১টার দিকে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ডিবির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির পেশায় প্লাস্টিকের বোতলের ব্যবসায়ী ছিলেন।

ওসি ইয়াসিন আলী বলেন, সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে একটি বালুর স্তূপে তল্লাশি চালিয়ে টুকরো করা মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে তিনি জানান, এ ঘটনায় তদন্তে প্রাপ্ত আজাহার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এছাড়া ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত জাকিরের ভাই শফিকুল বলেন, আমার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। গত বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আজ তার এমন করুণ অবস্থায় মরদেহ পাওয়া গেলো। আমি এর সঠিক বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com