1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশালের শায়েস্তাবাদে বউ-শাশুড়ির ঝগড়ার পর শাশুড়ির মৃত্যু, পুত্রবধূ আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে বউ-শাশুড়ির ঝগড়া ও মারামারির ঘটনায় রুনু বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার পুত্রবধূ ফাতেমা বেগমের (২৬) বিরুদ্ধে গলা চেপে ধরার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফাতেমাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামের পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুনু বেগমের মরদেহ উদ্ধার করে। পরে তার পুত্রবধূ ফাতেমা বেগমকে আটক করে থানায় নেওয়া হয়। ই-পেপারসাবস্ক্রাইব করুন

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে ফাতেমা বেগম ও তার শাশুড়ি রুনু বেগমের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি শুরু হয়।

এ সময় ফাতেমা বেগম তার শাশুড়ির গলা চেপে ধরেছেন বলে অভিযোগ ওঠে। এতে শ্বাসরোধ হয়ে রুনু বেগমের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।

ঘটনাস্থলে থাকা কাউনিয়া থানার এএসআই শরীফ জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং রুনু বেগমের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউনিয়া থানার ওসি সঞ্জিৎ চন্দ্র নাথ বলেন, বউ-শাশুড়ির ঝগড়া ও মারামারির একপর্যায়ে শাশুড়ি রুনু বেগম পুত্রবধূ ফাতেমা বেগমের হাতের একটি আঙুল কামড়ে ধরে।

এ সময় পুত্রবধূ ফাতেমা শাশুড়ির গলা চেপে ধরলে শ্বাসরোধ হয়ে সে মারা যায় বলে শুনেছেন। ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে রেদওয়ান বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com