1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

হরমুজের কাছে জা/হা/জে টর্পেডো হা/ম/লা, নিহত ভারতীয় নাবিক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

হরমুজ প্রণালির কাছে ‘এমভি কেপ দাও’ নামে একটি জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ওমানে থাকা ভারতীয় দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ভারত যাওয়ার পথে জাহাজটিতে হামলা হয়। ওই জাহাজে ১৯ জন ভারতীয়সহ অন্য নাবিকরা ছিলেন। তাদের নিরাপত্তার বিষয়টি ওমানের কর্তৃপক্ষের সঙ্গে মিলে দেখছে দূতাবাস।

এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে শোক জানিয়েছে দূতাবাস। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। ভারতের ফরোয়ার্ড সিম্যানস ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছে, নিহত নাবিকের নাম সূরজ যাদব। তিনি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা ছিলেন এবং জাহাজে ওয়াইপার হিসেবে কাজ করতেন।

ইউনিয়নের দাবি, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত করে। এ ঘটনায় হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিয়নটি। তারা ঘটনার জন্য জবাবদিহি, জাহাজ চলাচলের নিরাপত্তা এবং সূরজ যাদবের জন্য ন্যায়বিচার দাবি করেছে।

ইউনিয়ন বলেছে, শুধু নিরাপত্তার আশ্বাস দিয়ে পরিস্থিতির সমাধান হবে না। হরমুজ প্রণালি ও এর আশপাশে বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com