1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪০|

বরিশাল খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, বরিশাল//

বরিশাল গণপূর্ত বিভাগীয় কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হাসান রুপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সারোয়ার।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন, বরিশাল গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেদ হোসাইন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, নির্বাহী প্রকৌশলী মো.ফয়সাল আলম, মো.আবুল বাসার, শাহ আলম।

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.তরিকুল ইসলাম তরিক, সাকিবুল হাসান রাসেল, ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রুবেল, বরিশাল গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com