1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৯:৫২|

বাকেরগঞ্জে হিংস কুকুরের কা/ম/ড়ে নারী ও শিশুসহ ১১ জন আহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু সহ অন্তত ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে উপজেলার ভরপাশা ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ করে হিংস হয়ে ওঠা একটি কুকুর পথচারীদের ওপর আক্রমণ চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুকুরটি প্রথমে ভরপাশা এলাকার মোল্লা বাড়ির সামনে সড়কে আলমগীর মোল্লার দুই শিশু সন্তানকে কামড় দেয়। কুকুরের কামড়ে আবির ৯ বছর ও হামিদা ২ বছর বয়সের দুই ভাই-বোন আহত হন।

এছাড়াও পৌরসভার ৮ নং ওয়ার্ডের তানিয়া ও আশা মনি নামের দুই শিশুকে কুকুর আক্রমণ চালায়। এরপর অল্প সময়ের মধ্যে আশপাশের কয়েকটি বাড়িতে ঢুকে পড়ে এবং যাকেই সামনে পেয়েছে তাকেই আক্রমণ করে। এতে শিশু ও নারীসহ মোট ১১ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধর করে চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যায়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানান, আক্রান্তদের দ্রুত রেবিস প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে এবং সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে, খবর পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে অবশেষে রাত ৯ টায় কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা এড়াতে ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণ ও নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তারা সবাইকে সতর্ক থাকার এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com