1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৩৩|

মাদারীপুরের রাজৈরে বিপুল পরিমাণ গাজা সহ মাদক ব্যবসায়ী আটক।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার থেকে রবিবার রাতে ৩ কেজি গাজা সহ রহিম শেখ (৩২)  নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে রাজৈর থানা পুলিশ। সে বাসুদেবপুর গ্রামের জবেদ আলী শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের একটি চৌকস টিম গাজা ব্যবসায়ী  রহিম শেখকে বৈরাগী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এলাকার লোক জনের মাধ্যমে জানা যায় রহিম শেখ দীর্ঘদিন যাবৎ রমরমা ভাবে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।  তার এই মাদক ব্যবসার করনে এলাকার যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাড়িয়েছে।  এ বিষয়ে রাজৈর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান বলেন আমি যতদিন এই থানায় কর্মরত আছি ততদিন মাদকের ব্যাপারে আমি কোন ছাড় দিবো না। সমস্ত মাদক ব্যবসায়ীদের চোখের ঘুম আমি হারাম করে দিব। মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে রহিম শেখকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com