1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:২২|

১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।

আজ রোববার বিশেষ ছুটি ঘোষণা করে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই দুই দিন ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় ছুটিতে থাকবে কর্মকর্তা–কর্মচারীরা।

বাংলাদেশ ব্যাংক জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করায় আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

এর আগে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে সরকার। এর সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com