1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পাকিস্তানের তিন ক্রিকেটার শাস্তি পেলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে ফাইনালে উঠেছে পাকিস্তান। কিন্তু আচরণবিধি লঙ্ঘন করা শাস্তি পেয়েছেন দলের তিন ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল ও কামরান গুলাম। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানায় ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাটি। এই তিন ক্রিকেটারের নামের পাশে যুক্ত করা হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি আফ্রিদির ম্যাচ ফির ২৫ শতাংশ, শাকিল ও কামরানের ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।   ম্যাচ চলাকালীন ২৮তম ওভারে ম্যাথু ব্রিটস্কি সিঙ্গেল রান নেওয়ার জন্য দৌড় দেন। ওই সময় আফ্রিদি এসে বাধা দেন তাকে। শরীরে ধাক্কা লাগায় তখন বিবাদে জড়িয়ে পড়ে তারা। পরের ওভারে টেম্বা বাভুমাকে রানআউট করে ব্যাটারের খুব কাছে গিয়ে উল্লাস করে আচরণবিধি ভঙ্গ করেন শাকিল ও কামরান।  এই ঘটনায় তিনজন ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন। পরে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com