1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:০২|

বরিশালের বানারীপাড়ায় আ.লীগ নেতা আব্দুল্লাহ্ ফকির গ্রেপ্তার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মাসুদ আহমেদ, বানারীপাড়া//

বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ্ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।বরিশাল সম্পর্কিত খবর

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাইশারী ইউনিয়নের দান্ডয়াট গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মোঃ রাসেলের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার এজাহারনামীয় আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করে রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

প্রসঙ্গত, শ্রমিকদল নেতার দায়েরকৃত এ মামলার আসামী বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন নেতা-কর্মী।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, শ্রমিকদল নেতার মামলার আসামী আব্দুল্লাহ্ ফকিরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com