1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:৫৪|

ডিআইজির মা-বাবাকে জিম্মি করে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা অতিরিক্ত ডিআইজির মা-বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। শুক্রবার (৩০ মে) ভোর রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় ডাকাতির এই ঘটনা ঘটে।

অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবা নাজমুল আলম জানান, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন। তাদের মেয়ে আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার ভোররাতে ১০-১২ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে তাদের বাড়িতে হানা দেয়। এক পর্যায়ে তাদের বাড়ির ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ডাকাত সদস্যরা। পরে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ জানান, ঠেঙ্গারবান্দ এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com