1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ৭:৩৪|

উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নয়া দিগন্তের মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক স্বদেশ প্রতিদিনের মোঃ সাকিব।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নয়া দিগন্তের মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক স্বদেশ প্রতিদিনের মোঃ সাকিব।

মোঃ জামাল হোসেন , পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের-২০২৫ সালের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পাথরঘাটা সংবাদদাতা জসিম উদ্দিন সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি বদরুল আহসান সাকিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক মুক্ত খবরের পাথরঘাটা প্রতিনিধি মো. আরিফ তৌহিদ সহ-সভাপতি, দ্যা মেইল বিডি.কমের পাথরঘাটা প্রতিনিধি মো. মহিবুল যুগ্ন-সাধারণ সম্পাদক,আরটিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনা পাথরঘাটা প্রতিনিধি নুরুজ্জামান আলমাস কোষাধ্যক্ষ। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আজকের পরিবর্তনের পাথরঘাটা প্রতিনিধি জয় বিশ্বাস,ও সদস্য নির্বাচিত হয়েছেন জিনিউজ ২৪.কমের পাথরঘাটা প্রতিনিধি রফিকুল ইসলাম কাকন। সহযোগী সদস্য বিকাল বার্তার কেএম বেল্লাল হোসেন, দৈনিক জয় সাগর এর মাইনুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com