1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:৫৭|

কলাপাড়ায় চায়না দুয়ারি জাল জব্দ,জরিমানা শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়ায় চায়না দুয়ারী জাল মজুদের দায়ে মো: সবুজ আকন (৪০) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারার ৩ মোতাবেক ওই ব্যাক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১৬ মে) দুপুর ১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৮৫ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এধরনের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com