1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:১৬|

কলাপাড়ার খেপুপাড়া রাডার থেকে ৪ বছর ধরে বন্ধ ঘূর্ণিঝড় চিহ্নিতকরণ ও তার গতিবিধি পর্যবেক্ষন কাজ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া থেকে \ পটুয়াখালীর কলাপাড়ায় ৪ বছর ধরে ঘূর্ণিঝড় চিহ্নিতকরণ ও তার গতিবিধি পর্যবেক্ষনের কাজ বন্ধ আছে খেপুপাড়া রাডার ষ্টেশনের কাজ। বর্তমানে শুধুমাত্র অটোমেটিক ওয়েদার ষ্টেশনের মাধ্যমে প্রতিনিয়ত ডাটা-উপাত্ত সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে পৌছে দিতে সক্ষম এটি। এছাড়া পাইলট বেলুন পর্যবেক্ষন ও গ্রহণের মাধ্যমে আবহাওয়ার তথ্য-উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়ে থাকে।

উপজেলার পৌর শহরের নাচনাপাড়া এলাকার ঢাকা-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন ১০ দশমিক ১৬ একর জায়গায় ১৯৬৯ সালে কনভেনশনাল রাডারের মাধ্যমে খেপুপাড়া রাডার ষ্টেশনের প্রথম গোড়াপত্তন শুরু হয়। এটি ৪০০ কিলোমিটার দূরবর্তী এলাকায় সৃষ্ট ঘুর্ণিঝড়ের কেন্দ্রস্থল চিহ্নিত করতে সক্ষম। ২০০৮ সালে এই রাডারের উন্নতির ধারাবাহিকতার লক্ষ্যে অত্যাধুনিক ডপ্লার রাডার সিষ্টেম চালু হলে এর কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলতে থাকে। ২০১৮ সাল থেকে এর ত্রæটি দেখা দিলে বিদেশী পর্যবেক্ষক দল রক্ষানাবেক্ষন করে তা আবার স্বচল রাখতে সক্ষম হয়। ২০২০ সাল থেকে এই রাডারের ত্রæটি-বিচ্যূতি ব্যাপকভাবে পরিলক্ষিত হওয়ায় সম্পুর্ন যান্ত্রিক ত্রæটি দেখা দিলে সরবরাহকারী প্রতিষ্ঠানের জাপানী কৌশলী প্রেরণ করে উহার বিভিন্ন জংশন পর্যবেক্ষন করেন। পর্যবেক্ষণকারী প্রতিনিধি দল রাডারের এন্টিনার সার্ভো-মটারের ত্রæটি পায়। পরবর্তীতে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করার পর আবার স্বচল হয়। তবে রেডিয়েশনের সিগন্যাল রিসিভিং-এ ব্যাপক ত্রæটি পেতে থাকে। সর্বশেষ জাপানী অন্য একটি প্রতিনিধি দল পরীক্ষা-নীরিক্ষা শেষে ওই বছর তারা এটাকে অচল ঘোষনা করেন। তাছাড়া নতুনভাবে পাইলট বেলুন পর্যবেক্ষন ও গ্রহণের ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন স্তরের কাছাকাছি আবহাওয়ার তথ্য-উপাত্ত সংগ্রহ করা সম্ভব হলেও সাগরে সৃষ্ট বড় ধরণের ঘুর্ণিঝড়ের কোনো তথ্যই দিতে না পারছে না খেপুপাড়ার এই রাডার।

দেশের ৫টি রাডারের একটি এই খেপুপাড়ায় অবস্থিত। ২০২০ সাল থেকে এটি অচল হয়ে আছে তা অনেকেই জানেন না। সমুদ্র উপকূলীয় এলাকার মানুষের জন্য রাডারের কার্যক্রম ও স্বচ্ছতা অনেক জরুরী। দ্রæত সময়ের মধ্যে রাডারের কার্যক্রম শুরু হবে এমন প্রত্যাশা উপকূলবাসীর। বার বার ঘুর্ণিঝড়ের কবলে পড়ে বাড়ি-ঘর-গাছপালাসহ মানুষের প্রান হারানোর ভয়ে আতঙ্কিত থাকেন সমুদ্র উপকূলীয় এলাকার মানুষেরা। তাই বণ্যা বা জলোচ্ছ¡াসের সম্ভাবনা থাকলে তাহার পূর্ভাবাস আগে জানতে পারলে নিরাপদে থাকতে পারার জন্য খেপুপাড়া রাডার ষ্টেশনটি স্বচল করার দাবি করেন উপকূলবাসী।

কলাপাড়া পৌর শহরের ব্যবসায়ী খাবার হোটেল মালিক মো. আলম শরীফ বলেন, আমাদের এই উপকূল এলাকায় প্রায়ই আবহাওয়া খারাপ থাকে। একটার পর একটা বন্যা আসতেই থাকে। কখন কোন বন্যায় আমাদের ভাসাইয়া লইয়া যায় বলতে পারি না। আমরা ঝুকিঁর মুখে থাকি। তাই রাডারটি মেরামত করে স্বচল রাখলে আমাদের জন্য ভালো। পুর্ভাবাস জানতে পেরে বন্যা মোকাবেলার প্রস্তুতি নিতে পারি।

মহিপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহমের মাসুম বলেন, আমাদের মূলত ব্যবসটি হচ্ছে সাগর ভিত্তিক ট্রলার মালিকদের সাথে। এই সমস্ত ট্রলার মালিকরা সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায়। আমরা যদি আবহাওয়ার কোন খারাপ সংকেত আগেভাগে জানতে না পারি সেক্ষেত্রে জেলেদের জানাতে সম্ভব হয় না। ইতোমধ্যে অনেক জেলে জান-মাল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তাই আমরা সরকারের কাছে বিনিতভাবে দাবি করি যাতে কলাপাড়ার রাডারটি পুনরায় স্বচল করে দেয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. রবিউল ইসলাম বলেন, আমরা সম্প্রতি ঘুর্ণিঝড় রিমালে দেখেছি খেপুপাড়ার রাডার ষ্টেশনটির প্রয়োজনীয়তা ছিল খুব বেশি। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। রাডার কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা জানিয়েছে আবার রাডার স্বচল করার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। আমরা আশা করি এই রাডারটি যত দ্রæত সম্ভব স্বচল হলে আমাদের উপকূলবর্তী কলাপাড়া একটি দূর্যোগ প্রবণ উপজেলার জন্য ততই ভালো হবে।

খেপুপাড়া রাডার ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী এ. জাব্বার শরীফ বলেন, রাডারে যেই যন্ত্রাংশগুলোর ত্রæটি পাওয়া গিয়াছে বলে সনাক্ত করেছেন। সেই যন্ত্রাংশগুলো এখন সরবরাহ করতে পারছে না বিধায় নতুন করে রাডার স্থাপনের জন্য মতামত প্রদান করেছেন পর্যবেক্ষনকারী জাপানী প্রতিনিধি দল। বর্তমানে কাজটি উচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে।
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com