1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

জনপ্রিয় অভিনেত্রী তিশার বিরুদ্ধে থানায় অভিযোগ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে এর শুটিংয়ে ব্যস্ত আছেন তিনি। সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। অভিনয় ব্যস্ততার মাঝেই বিতর্কে জড়িয়েছেন তিশা।

কিছুদিন আগে এক নারী উদ্যোক্তা প্রতারণার অভিযোগ এনে তিশার বিরুদ্ধে মামলা করেছেন। সেই সমালোচনা না থামতেই এবার নতুন অভিযোগ উঠল অভিনেত্রীর বিরুদ্ধে। রাজধানীর গুলশান থানায় বুধবার (১২ নভেম্বর) তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। জিডি নম্বর- ৯৮৫।

সায়ানা কুটর ফ্যাশন হাউজের কর্ণধার আয়েশাহ সানায়া জিডিতে উল্লেখ করেন, তানজিন নাহার তিশা ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়েছিলেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি এখনও তা ফেরত দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিশা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মামলার হুমকি এবং এমনকি প্রাণনাশের ভয় দেখান।

সানায়া অভিযোগ করে বলেন, ‘তিশা আগেও আমার কাছ থেকে পোশাক নিয়েছেন, তবে ফেরত পেতে সবসময়ই অনেক অনুরোধ করতে হয়েছে। এবার ৭৫ হাজার টাকার একটি শাড়ি নিয়ে আর ফেরত দিচ্ছেন না। বরং উল্টো হুমকি দিচ্ছেন। এখন আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

তিনি আরও বলেন, ‘তিশা আমাকে ডিবিতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আমার মান-সম্মান নষ্ট করবেন বলেও ভয় দেখিয়েছেন। বিষয়টি নিয়ে আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

তবে এ বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com