1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৭:৪২|

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ২০২৬ সালে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এই স্লোগান নিয়ে ১৯৯২ সাল থেকে ২৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। এরই মধ্যে শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তোড়জোড়।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪তম আসরের পর্দা উঠবে ২০২৬ সালের ১০ জানুয়ারি। পর্দা নামবে ১৮ জানুয়ারি। ইতোমধ্যেই প্রস্তুতিমূলক সকল কার্যক্রম পরিচালনা করছে রেইনবো ফিল্ম সোসাইটি। চলছে চলচ্চিত্র প্রিভিউ এর কাজ।

জানা গেছে, ১০টি ভিন্ন ভিন্ন সেকশনে ইতোমধ্যেই জমা পড়েছে ষাটটির বেশি দেশের কয়েক শতাধিক চলচ্চিত্র। সিনেমা জমা নেওয়া হবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের উৎসবে থাকছে চতুর্থবারের মতো ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ প্রজেক্ট। এতে সাবমিশন ডেডলাইন ৩১ জুলাই পর্যন্ত। চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব ও চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতির তত্ত্বাবধানে পুরো ল্যাবটি ৪ দিনব্যাপী হবে।

এশিয়া মহাদেশের যে কোনও ফিল্মমেকার তার প্রজেক্ট জমা দিতে পারবেন এই ল্যাবে। সেরা ১০টি প্রজেক্ট উৎসব চলাকালীন অনলাইনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরদের দ্বারা গ্রুমিং হওয়ার সুযোগ পাবেন। সেরা ৩টি প্রজেক্ট পাবে যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ২ লাখ নগদ অর্থ পুরষ্কার। পুরস্কারের অর্থটি স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে প্রদান করা হবে। এমনটাই জানান উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

আয়োজন প্রসঙ্গে জামাল বলেন, গোটা বিশ্ব থেকে জমা পড়া অসংখ্য সিনেমা থেকে দুই আড়াইশ বাছাই করা বেশ কঠিন বিষয়। এরসঙ্গে শতাধিক বিদেশি প্রতিনিধি, দেশী অতিথি, সাংবাদিক এবং দর্শক ছাড়াও আমাদের ভেন্যু, নিরাপত্তা, আবাসন অনেক কিছু নিয়ে প্রস্তুতি নিতে হয়। এখন থেকেই আমরা কাজ করে যাচ্ছি, যেন আগামী উৎসবটা অতীতের চেয়েও সুন্দর হয়।

প্রতিবারের মতো এবারও উৎসবের অন্যতম অংশ হয়ে থাকছে চলচ্চিত্রে নারী বিষয়ক দ্বাদশ সম্মেলন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com