1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

এসএসসি পরীক্ষায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রায় শতভাগ পাশ করায় বিদ্যালয়টিতে আনন্দের বন্যা বইছে।

ফলাফল প্রকাশের পর এ খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা। পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শাহানারা আক্তার জানান, এ বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনিয়মিত একজন শিক্ষার্থী ছাড়া বাকি ১২৪ জনই পরীক্ষায় ভালো ফলাফল করে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৮ জন, জিপিএ ৪ পেয়েছেন ৬২ জন।

শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় অনেক আনন্দ হচ্ছে। ভালো ফলাফল হয়েছে জেলার অন্য দুই বিদ্যাপীঠ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও।

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৯১.৬৭ শতাংশ। ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।

পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় পাশের হার ৯৬.০২ শতাংশ। ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭০ জন। অন্যান্য বিদ্যালয়গুলোতেও ফলাফল তুলনামূলক অনেক ভালো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com