1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:০২|

বিশ্বকাপের মাঠে হঠাৎ ড্রোন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

মেক্সিকোর সঙ্গে শুক্রবার সকালে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি ক্যাম্পের কাছে ড্রোন দেখে আতঙ্কিত হয়ে যান ফুটবলার খেলোয়াররা। মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তির সাহায্যে সেই ড্রোনটি নামিয়ে আনেন।

সেই ড্রোন কি দক্ষিণ কোরিয়ার প্রস্তুতির তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। কোথা থেকে সেই ড্রোন এসেছিল, কে পাঠিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো জানিয়েছেন, এই ঘটনা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন, গতকাল আমাদের প্রস্তুতির সময় আকাশে ড্রোনটা দেখা যায়।

ভাগ্য ভালো তখনও আমরা প্রস্তুতি শুরু করিনি। আমাদের শিবিরের গোপন কথা জানার জন্য ড্রোন পাঠানো হয়েছিল কি না তা জানি না। তবে যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত হয়েছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো। অন্যদিকে চেকিয়াকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবারের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষে ওঠার লড়াই। তার আগে সন্দেহজনক ড্রোন ঘিরে উদ্বেগ ছড়াল বিশ্বকাপে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com